বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

২০ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে
২০ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ

এবার এক মাসে ২০ লাখেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ। ভারতের নতুন তথ্যপ্রযুক্তি আইন অনুসারে প্রতি মাসে সরকারকে রিপোর্ট জমা দিতে হয় সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মগুলোকে। তেমনই হোয়াটসঅ্যাপের আগস্ট মাসের কমপ্লায়েন্স রিপোর্টে উঠে এলো এই তথ্য। জানা গেছে, কেবল আগস্ট মাসেই ৪২০টি অভিযোগ জমা পড়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে।

সাধারণত বাল্ক মেসেজ আদান-প্রদানের কারণে মোট ২০ লাখ ৭০ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাছাড়া মোট ৪২০টি অভিযোগের মধ্যে ২২২টি অ্যাকাউন্ট নিষিদ্ধকরণের আবেদন বলে জানা গেছে। বাকিগুলোর ১০৫টি অ্যাকাউন্ট সাপোর্ট, ৩৪টি অন্যান্য সাপোর্ট, ৪২টি প্রোডাক্ট সাপোর্ট ও ১৭টি নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৪১টি অ্যাকাউন্টের সমস্যা সমাধান করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আর বাকিগুলো নিষিদ্ধ করেছে।

এর আগে ৪৬ দিনে ৩০ লাখেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতে ৯৫ শতাংশ অ্যাকাউন্টই নিষিদ্ধ করা হয় কেবল অটোমেটেড ও বাল্ক মেসেজিংয়ের কারণে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com