বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

নীতা আম্বানির এক বোতল পানির দাম ৫১ লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে
নীতা আম্বানির এক বোতল পানির দাম ৫১ লাখ টাকা!

ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি যে পানি পান করেন তার দাম কত হতে পারে?

১০০, ২০০ বা এক হাজার বা ১০ হাজার! তিনি যে পানি পান করেন তার দাম শুনলে চোখ ছানাবড়া হওয়া ছাড়া উপায় নেই। ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে দাবি করা হয়, নীতা আম্বানি বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডের পানি পান করেন। তিনি যে ব্র্যান্ডের পানি পান করেন তার ৭৫০ মিলিলিটার বোতলের দাম ৬০ হাজার ডলার। অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৫১ লাখ ৪৬ হাজার টাকা।

দাম তো না হয় জানলেন। কিন্তু পানির দাম কেন এত দাম, এ বার সেই বিষয়টাও একটু জেনে নেওয়া যাক। স্বাস্থ্যকে তরতাজা রাখতে যে পানি নীতা খান তার নাম ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’।
এটি বিশ্বের সবচেয়ে দামি পানির মধ্যে একটি। বোতলবন্দি ওই পানি আসে ফ্রান্স এবং ফিজি থেকে। দাবি করা হয়, এই পানীয় জল স্বর্ণভস্ম মিশ্রিত। ৫ গ্রাম স্বর্ণভস্ম থাকে এতে। যা মানবদেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সে জন্যই এই পানির দাম লক্ষ লক্ষ টাকা।

আরও কারণ আছে। শুধু পানি নয়, বোতলের জন্যও এই পানীয় জলের দাম এত বেশি। ২০১০-এ ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’ গিনেস বুকে বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে খ্যাতি পেয়েছিল।

বোতলের নকশা তৈরি করেছিলেন ফার্নান্দো আলতামিরানো। চামড়ার খাপে থাকে ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই বোতল। এই ব্র্যান্ডের সবচেয়ে সস্তা বোতলের দাম ২৫ হাজারের বেশি টাকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com