বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

৮০ লাখ টাকায় বিক্রি মোহাম্মদ আলীর চিত্রকর্ম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে
৮০ লাখ টাকায় বিক্রি মোহাম্মদ আলীর চিত্রকর্ম

নিলাম সংস্থা বোনহামস অকশন হাউসে নিলামে তোলা হয়েছে বিশ্বের সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর আঁকা ২৬টি চিত্রকর্ম। সেই নিলামে প্রায় ১০ লাখ ডলারে বিক্রি হয়েছে সেই চিত্রকর্মগুলো। বাংলাদেশি মুদ্রায় যা ৮০ লাখ টাকারও বেশি।

গতকাল বুধবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নিউইয়র্কভিত্তিক নিলাম সংস্থা বোনহামস অকশন হাউসে নিলামে তোলা হয়েছিল মোহাম্মদ আলীর ২৬টি চিত্রকর্ম। এসব চিত্রকর্মের মধ্যে ছিল পেন্সিল-চারকোলে এবং রং-তুলিতে আঁকা ড্রইং, স্কেচ ও পেইন্টিং। সবগুলো চিত্রকর্ম মোট ৯ লাখ ৪৫ হাজার ৫২৪ ডলারে বিক্রি হয়েছে।

এসব চিত্রকর্মের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ‘ভ্রমরের মতো দংশন’ (স্টিং লাইক এ বি) পেইন্টিংটি। নিলামে ৪ লাখ ২৫ হাজার ডলারে এই ছবিটি কিনে নিয়েছেন এক ক্রেতা।

দীর্ঘদিন ধরে মস্তিষ্কের রোগ পার্কিন্সন্সে ভোগার পর ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে মারা যান মোহাম্মদ আলী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com