বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আমিরাতে প্রায় আড়াই কোটি টাকার লটারি জিতলেন এক বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে
আমিরাতে প্রায় আড়াই কোটি টাকার লটারি জিতলেন এক বাংলাদেশি

আমিরাতি মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্র-এর সর্বশেষ ভাগ্যবান বিজয়ী হয়েছেন বাংলাদেশি এক প্রবাসী। দুবাইয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানটির ৪৬তম সপ্তাহের দ্বিতীয় বিজয়ী হিসেবে এ পুরস্কার পাচ্ছেন তিনি।

শনিবার রাতে অনুষ্ঠিত লটারির ড্রতে বাংলাদেশি ওই নাগরিক আমিরাতি ১০ লাখ দিরহাম (বাংলাদেশি প্রায় ২ কোটি ৩২ লাখ ৮৩ হাজার ১৬ টাকা) জিতেছেন। চলতি বছরে এ নিয়ে দেশটিতে মাহজুজ লাইভ ড্র-এর ১৬তম মিলিওনেয়ার হয়েছেন তিনি।

মাহজুজ লাইভ ড্র-এর প্রথম পুরস্কার ৫০ মিলিয়ন দিরহাম। তবে এখন পর্যন্ত বহুল আকাঙ্ক্ষিত প্রথম পুরস্কার বিজয়ীকে পাওয়া যায়নি।

আগামী শনিবার আমিরাতের স্থানীয় সময় রাত ৯টার দিকে আবারও এই লটারির ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খালিজ টাইমসের খবরে প্রবাসী ওই বাংলাদেশির নাম-পরিচয় জানানো হয়নি।

ওই বাংলাদেশি ছাড়াও আরও ১০২ জন বিজয়ীর প্রত্যেকে ১ হাজার দিরহাম এবং অন্য ১ হাজার ৯৮৪ জন অংশগ্রহণকারী পেয়েছেন ৩৫ দিরহাম করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com