বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে না মিয়ানমারের জান্তা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৮৩ বার পড়া হয়েছে
আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে না মিয়ানমারের জান্তা প্রধান

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা মিয়ানমারে জান্তা সরকারের প্রধানকে আসিয়ান সম্মেলনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না৷ তার পরিবর্তে একজন অরাজনৈতিক ব্যক্তিকে সম্মেলনে দেশটির প্রতিনিধিত্ব করার আমন্ত্রণ জানানো হবে৷

চলতি মাসের ২৮-২৯ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ-পুর্ব এশিয়ার দেশগলোর জোট আসিয়ান-এর সম্মেলনে অংশগ্রহণের জন্য মিয়ানমারের জান্তা সরকারের প্রধানকে আমন্ত্রণ জানানোর পরিবর্তে একজন অরাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে৷

জোটটি জানায়, গত ফেব্রুয়ারিতে ক্ষমতাশীল এনএলডিকে সরিয়ে ক্ষমতা দখলের পর দেশটিতে শান্তি ফিরিয়ে আনা ও ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে আসিয়ানের সাথে যে আলোচনা হয়েছিল তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে জান্তা সরকার৷ আর এ কারণেই এমন সিদ্ধান্ত আসিয়ানের৷

প্রতিক্রিয়ায় জান্তা সরকারের মুখপাত্র যো মিন টুন বিদেশি বিনোয়গকারী, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নকে এ পরিস্থিতির জন্য দায়ী করেছেন৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশটির ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিকবাহিনী৷ প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শন করে রাজনৈতিক নেতাকর্মীরা৷

জাতিসংঘ বলছে, বিক্ষোভকারীদের উপর আইন-শৃঙ্খলা বাহিনীর হামলায় এখন পর্যন্ত এক হাজার মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে৷ তাছাড়া কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে৷

কী বলছে আসিয়ান?

আসিয়ানের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের শুক্রবারের এক জরুরি বৈঠকে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রধান মিন অং লাইংকে আসন্ন সম্মেলনে আমন্ত্রণ না জানানোর বিষয়ে সিদ্ধান্ত হয়৷

এক বিবৃতিতে জোটটি জানায়, আসিয়ানের সদস্যরাষ্ট্রগুলোর কেউ কেউ মিয়ানমারকে দেশটির অভ্যন্তরীন স্থিতিশীলতা ফিরিয়ে আনার সুযোগ দেওয়া দাবি জানিয়ে সুপারিশ করে৷ পরে মিয়ানমারের একজন অরাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়৷

এদিকে, জান্তা সরকারে বিরোধীদের জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের পক্ষ থেকেও সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ চেয়ে আসিয়ানের কাছে অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে৷

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com