বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

দুনিয়ার সবচেয়ে ‘লম্বা নাকের’ অধিকারী তিনি!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে
দুনিয়ার সবচেয়ে ‘লম্বা নাকের’ অধিকারী তিনি!

নাকের আমি, নাকের তুমি, নাক দিয়ে যায় চেনা! তুরস্কের এই মানুষটি বিশ্বের সবচেয়ে লম্বা নাকের অধিকারী। তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ডের স্বীকৃতি পেয়েছেন। শুধু রেকর্ড করাই নয়, রেকর্ড ধরেও রেখেছেন দীর্ঘদিন ধরে। প্রায় ২০ বছর ধরে বিশ্বের আর কেউ নাকের দৈর্ঘের দিক থেকে তাকে টপকে যেতে পারেনি। খবর জি নিউজের।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের মতে, বিশ্বের সবচেয়ে লম্বা নাকের জীবিত পুরুষ তুরস্কের মেহমেত ওজুরেক। দীর্ঘ দুই দশক ধরেই মেহমত তার এই রের্কড ধরে রেখেছেন। শুধু বিশ্ব রেকর্ড অর্জন নয়, দুই দশক ধরে এ রেকর্ড ধরে রেখেছেন মেহমেত।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০০১ সালে প্রথম মেহমেতের নাকের মাপ নেয়া হয়। সেখানে দেখা যায়, তার নাক ৮ দশমিক ৮ সেন্টিমিটার বা ৩ দশমিক ৪৬ ইঞ্চি লম্বা। ওই বছরই বিশ্বের সবচেয়ে লম্বা নাকের পুরুষ হিসেবে স্বীকৃতি পান মেহমেত ওজুরেক।

গত দুই দশকে দুবার মেহমেতের নাকের মাপ নিয়েছে গিনেস কর্তৃপক্ষ। প্রথমে ২০১০ সালে, এর পর ২০২১ সালে নাকের মাপ নেয়া হয়। দেখা গেছে, গত দুই দশকে মেহমেতের নাকের মাপ একই রয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে লম্বা নাকের পুরুষের রেকর্ড ধরে রেখেছেন তিনি। আর কটি বিষয় হলো, এই লম্বা নাকের কারণে মেহমতের ঘ্রাণশক্তিও অন্য সকলের চেয়ে আলাদা।

মেহমত জানিয়েছেন, ‘অন্য মানুষ যেখানে কোনো গন্ধ পান না, সেই জায়গাতেও আমি গন্ধ শনাক্ত করতে পারি। এমনকি আমি বাড়িতে ঢুকেই গন্ধ শুঁকে বলে দিতে পারি কী রান্না হয়েছে।’

২০১০ সালে ইতালির একটি টিভি শোতে অংশ নিয়েছিলেন মেহমত। সেখানে তিনি বলেছিলেন, ‘আমি বিশেষ শারীরিক বৈশিষ্ট্য নিয়ে জন্মেছি। স্রষ্টা আমাকে অন্যদের তুলনায় বড় আকারের নাক দিয়েছেন। অনেক সময় আমার বন্ধুরা এই নিয়ে হাসি মস্করা করে। রাস্তায় মানুষও হা করে আমার দিকে তাকিয়ে থাকে। অনেক সময় মন খারাপ হয়ে যায়। তবে আমি আমার এই বিশেষ শারীরিক বৈশিষ্ট্য নিয়েও আমি সন্তুষ্ট। আমার এই বৈশিষ্ট্যই আমাকে বিশ্ব রেকর্ড এনে দিয়েছে’। আমার পূর্ব পুরুষদের নাকও স্বাভাবিকের চেয়ে লম্বা ছিল’।

উল্লেখ্য, তুরস্কের মেহমেত ওজুরেকের আগে ১৯৭০ সালে লম্বা নাকের তকমা কুড়িয়েছিলেন যুক্তরাজ্যের থমাস ওয়েডারস। সার্কাসে কর্মরত ছিলেন তিনি। থমাসের নাক লম্বায় ছিল ১৯ সেন্টিমিটার বা ৭ দশমিক ৫ ইঞ্চি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com