শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১৪৪ বার পড়া হয়েছে
ভৈরবে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা

ভৈরবে সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফার মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে ।
ভৈরব থানার আয়োজনে আজ রবিবার সকাল সাড়ে দশটায় তানার চত্বরের সার্ভিস ডেলিভারি কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা নব যোগদানকৃত ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফাকে স্থানীয় বর্তমান প্রেক্ষাপটে মাদক ও ছিনতাই রোধসহ বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকান্ড সম্পর্কে অবগত করে এসব অপরাধমূলক কর্মকান্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা পালনের অনুরোধ জানান । এ সময় নবাগত ওসি মাদক,চুরি,ছিনতাই রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন। এছাড়াও মাদক,ছিনতাই ও জোয়াসহ কোনো ধরনের অপরাধের সাথে তিনি কখনো আপোষ করবেন না বলেও জানান।

সভায় উপস্থিত সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক এস.এম বাকি বিল্লাহ, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী,রিপোটার্স ক্লাব ও ইউনিটির সাধারন সম্পাদক মোঃ আলাল উদ্দিন, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজ আমিন, দৈনিক দিন কালের ভৈরব প্রতিনিধি সোহেলুর রহমান,বৈশাখী টিভির ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, জিটিভি ও দৈনিক ভোরের ডাক এর ভৈরব প্রতিনিধি এম.এ হালিম, বাংলা টিভির প্রতিনিধি এম.আর সোহেল ও মোহনা টিভির প্রতিনিধি জামাল আহমেদ প্রমূখ ।

মতবিনিময় সভায় থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com