বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

আল-আকসা মসজিদে ‘ইসরায়েলি তাণ্ডব’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে
আল-আকসা মসজিদে ‘ইসরায়েলি তাণ্ডব’

মুসলমানদের পবিত্র স্থান আল-আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীরা। মসজিদে অবৈধভাবে প্রবেশ করে এই তাণ্ডব চালায় তারা।

ফিলিস্তিনি সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা আনাদোলু নিউজ।

জেরুজালেমের আল-আকসা মসজিদ ও অন্য পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জর্ডানের ইসলামিক ওয়াকফ বিভাগ এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীরা আল-মুগারবাহ গেট দিয়ে আল-আকসা মসজিদ কমপ্লেক্সের মধ্যে প্রবেশ করে। এ সময় তাদের নিরাপত্তা দিচ্ছিল ইসরাইলি পুলিশ।

ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, ২০২১ সালে মোট ৩৪ হাজার ৫৬২ ইহুদি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে হামলা ও বিশৃঙ্খলা করে।

মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদ। ইহুদিরা আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকাকে টেম্পল মাউন্ট বলে অভিহিত করে। তাদের দাবি, এখানে প্রাচীনকালে দুটি ইহুদি মন্দির বা উপাসনালয় ছিল।

২০০৩ সাল থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ ইহুদি বসতি স্থাপনকারীদের প্রায় প্রতিদিনই আল-আকসা মসজিদে প্রবেশের অনুমতি দিয়ে আসছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com