বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

রাশিয়ার ৫০ সৈন্যকে হত্যার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে
রাশিয়ার ৫০ সৈন্যকে হত্যার দাবি ইউক্রেনের

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়া-সমর্থিত বিদ্রোহীদের হামলা প্রতিহত করার সময় প্রায় ৫০ জন রুশ সৈন্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেন সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তবে তাৎক্ষণিক নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি সংস্থাটি।

 

দেশটির সামরিক বাহিনী বলেছে, এদিন পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের কাছে রাশিয়ার চারটি ট্যাংক ধ্বংস করা হয়েছে। এছাড়া লুহানস্ক অঞ্চলের একটি শহরে ৫০ রুশ সৈন্যকে হত্যা এবং দেশটির পূর্বাঞ্চলের ক্রামতোর্স্ক জেলায় রাশিয়ার ষষ্ঠ একটি বিমান ভূপাতিত করা হয়েছে। এর আগে পাঁচটি রুশ বিমান ও একটি হেলিকপ্টার গুলি চালিয়ে ভূপাতিত করার দাবি করেছিল ইউক্রেন।

তবে সামরিক বাহিনীর বিমান ও সাঁজোয়া যান ইউক্রেনের সৈন্যরা ধ্বংস করেছে বলে কিয়েভ যে দাবি করছে, তা অস্বীকার করেছে রাশিয়া।

বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা চালায় রাশিয়ার সামরিক বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলায় ইউক্রেনের প্রায় ৪০ জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা।

ওলেক্সি আরেস্টোভিচ নামে ওই উপদেষ্টার বরাত দিয়ে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ৪০ জনের প্রাণহানি ছাড়াও রাশিয়ার আক্রমণে কয়েক ডজন ইউক্রেনীয় নাগরিক আহত হয়েছেন। তবে হতাহতদের মধ্যে বেসামরিক লোক আছে কিনা তা তিনি উল্লেখ করেননি। আল জাজিরা জানিয়েছে, রুশ হামলায় ৪০ জনের মৃত্যুর তথ্যটি তারা যাচাই করতে পারেনি। এর আগে রুশ বাহিনীর বোমা হামলায় অন্তত সাতজন ইউক্রেনীয় নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

এদিকে পুতিনের নির্দেশে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বনেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। রুশ হামলার আশঙ্কায় বুধবার (২৩ ফেব্রুয়ারি) ইউক্রেনে এক মাসের জরুরি অবস্থা জারি করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com