শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

প্রস্তুতি নিচ্ছে রুশ পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা দল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে
প্রস্তুতি নিচ্ছে রুশ পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা দল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার যে নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী দেশটির পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা স্থল, নৌ ও বিমান বাহিনীর দল প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধান জেনারেল সের্গেই শোইগু। স্পুটনিক।

সোমবার এক বিবৃতিতে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘রুশ ফেডারেশনের সুপ্রিম কমান্ডার ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুযায়ী রাশিয়ার স্থল, নৌ ও বিমান বাহিনীর যেসব সদস্য পারমাণবিক অস্ত্রের দায়িত্বে আছেন, তাদেরকে ইতোমধ্যে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে।’

‘ইতোমধ্যে উত্তর মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের রুশ নৌবহর ও বিমানবাহিনীর দূরপাল্লার বিভাগ বরাবর রুশ প্রেসিডেন্টের নির্দেশ পৌঁছে দেয়া হয়েছে এবং বলা হয়েছে, পরমাণু অস্ত্র পরিচালনা ইউনিটের সদস্যদের যেন চলমান অভিযানের সাধারণ দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এছাড়া যে কোনো সময় (অস্ত্র ক্ষেপণের) নির্দেশ পালনের জন্য প্রযোজনীয় প্রস্তুতির কাজও সম্পন্ন করতে বলা হয়েছে সংশ্লিষ্ট সদস্যদের।’

রবিবার সের্গেই শোইগু এবং রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে দেশের সেনাবাহিনীর পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা দলকে উচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দেন পুতিন।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ সম্পর্কে পুতিন বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসন ঘিরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ‘আক্রমণাত্মক বিবৃতি’ এবং মস্কোর বিরুদ্ধে বিভিন্ন দেশের একের পর এক নিষেধাজ্ঞা জারির কারণে এই নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, পুতিনের ভাষণ টেলিভিশনে সম্প্রচারের ঘণ্টা খানেকের মধ্যেই যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজ নেটওয়ার্ককে একটি সাক্ষাৎকার দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। সেখানে রাশিয়ার প্রেসিডেন্টকে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ‘রাশিয়াকে অবশ্যই যত দ্রুত সম্ভব ইউক্রেনে আগ্রাসন বন্ধ করতে হবে। যদি রাশিয়া তা না করে, তাহলে শেষ পর্যন্ত এই যুদ্ধ ন্যাটোর সঙ্গে রুশদের সংঘাতে মোড় নেবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com