শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

ইউক্রেন ছেড়ে কোথায় পালাল ৩৫ লাখ মানুষ?

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে
ইউক্রেন ছেড়ে কোথায় পালাল ৩৫ লাখ মানুষ?

ইউক্রেনে রুশ হামলার পর প্রাণে বাঁচতে পাশের দেশগুলোতে অন্তত ৩৫ লাখ মানুষ পালিয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) যুদ্ধের ২৭তম দিনে এ তথ্য দিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ছেড়ে পাশের দেশগুলোতে ওই ৩৫ লাখ মানুষ চলে গেছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ গেছে পোল্যান্ডে। সেখান থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্য দেশে। সবচেয়ে কম শরণার্থী গেছে বেলারুশে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ছেড়ে পাশের দেশ পোল্যান্ডে গেছে ২১ লাখ ১৩ হাজার ৫৫৪ জন, স্লোভাকিয়ায় ২ লাখ ৫৩ হাজার ৫৯২ জন, হাঙ্গেরিতে ৩ লাখ ১৭ হাজার ৮৬৩ জন, মলদোভায় ৩ লাখ ৬৭ হাজার ৯১৩ জন, রোমানিয়ায় ৫ লাখ ৪৩ হাজার ৩০৮ জন, রাশিয়ায় ২ লাখ ৫২ হাজার ও বেলারুশে ৪ হাজার ৩০৮ জন।

জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম ধারণা করছে, চলমান যুদ্ধে ইউক্রেনে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৬৫ লাখ মানুষ।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ সেনারা সামরিক অভিযান শুরু করে গত ২৪ ফেব্রুয়ারি। রুশ হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com