বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে এক্সট্রা ক্লাসের নামে অতিরিক্ত অর্থ আদায়, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৪৬ বার পড়া হয়েছে
ভৈরবে এক্সট্রা ক্লাসের নামে অতিরিক্ত অর্থ আদায়, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

কিশোরগঞ্জের ভৈরব সরকারি কে.বি. পাইলট মডেল হাই স্কুলে অতিরিক্ত ক্লাসের নামে শিক্ষার্থীদের উপর বাড়তি কোচিং ফী চাপিয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে ভুক্তভোগী শিক্ষার্থী। স্কুলটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে স্থানীয় কেন্দ্রীয় পৌর শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সভাপতি রাকিব হোসেন, সাবেক সাধারন সম্পাদক রেদুয়ান আহমেদ শোভন,অভিবাকদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুর রহমান, নাসিমা খানম প্রমুখ। এ সময় ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এর সভাপতি তানভীর আহমেদ আবীর সহ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এর বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মানব বন্ধনে বক্তারা বলেন, সরকারি স্কুলে অতিরিক্ত ক্লাসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা নেয়া বেআইনি। অতিরিক্ত ক্লাস চাইনা। ফী বাতিল করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন বক্তারা।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি নীতিমালা অনুযায়ী স্কুলটির প্রতি শ্রেণীর তিনটি শাখায় ৬০ জন করে ১৮০ জন শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পাচ্ছে। বর্তমানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে এক্সট্রা ক্লাস। ফলে বাড়তি মাসিক ফি বাবদ ৬শত টাকা ও পরীক্ষা ফি বাবদ ৫০ টাকা করে দিতে হবে শিক্ষার্থীদের। যেখানে স্কুলটির সরকারি মাসিক বেতন শুধু মাত্র ১০ টাকা। সরকারি স্কুলে বাধ্যতামূলক এক্সট্রা ক্লাসের নামে অতিরিক্ত অর্থ আদায়ের ফলে বিপাকে পড়েছেন শিক্ষার্থীসহ অভিবাবকরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com