বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ইউক্রেনে পশ্চিমা অস্ত্রবাহী প্লেন ভূপাতিত করার দাবি মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে
ইউক্রেনে পশ্চিমা অস্ত্রবাহী প্লেন ভূপাতিত করার দাবি মস্কোর

পশ্চিমা অস্ত্র বহনকারী ইউক্রেনের একটি সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রোববার (১৭ এপ্রিল) এ খবর দিয়েছে বিবিসি।

রুশ আগ্রাসনের প্রেক্ষাপটে ইউক্রেনকে বিপুল অস্ত্রসহায়তা দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। তাদের আরও অস্ত্র দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বারবার আহ্বান জানাচ্ছেন দেশটি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

কৃষ্ণসাগরে রুশ বাহিনীর শৌর্যের প্রতীক যুদ্ধজাহাজ মস্কোভা ডুবির পর ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া।

জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ দাবি, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বিমান ইউনিটগুলো ইউক্রেনের কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। রুশ বিমানবাহিনী উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের ১৬টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে। ওই ১৬টি সামরিক স্থাপনার মধ্যে ওডেসা অঞ্চলের পোভস্তানস্কো গ্রামে ইউক্রেনের সামরিক যানের ১১টি সংরক্ষণাগারও রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com