বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হেরে গেলেন মরিসন, অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী আলবানিজ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২১ মে, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
হেরে গেলেন মরিসন, অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী আলবানিজ
মেয়েদের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন

স্কট মরিসনকে হারিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার (২১ মে) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হচ্ছে। এদিকে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই জাতীয় নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

মরিসন বলেন, ‘আমি বিরোধীদলীয় নেতা এবং হবু প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে কথা বলেছি। আজ সন্ধ্যায় নির্বাচনে জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। ’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনকে ক্ষমতা থেকে সরিয়ে প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় লেবার পার্টি সরকার গঠন করতে যাচ্ছে । অর্থাৎ লেবার নেতা অ্যান্থনি আলবানিজ দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

তবে এটি এখন পর্যন্ত স্পষ্ট নয় যে দেশটিতে সংখ্যাগরিষ্ঠ নেতৃত্ব হবে নাকি স্বতন্ত্র এবং ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে জোট সরকার হবে।

অষ্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির প্রতিনিধি পরিষদের ১৫১টি আসনের মধ্যে স্কট মরিসন ৪৭টি এবং অ্যান্থনি আলবানিজ জয় পেয়েছেন ৭০টি আসনে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com