শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পরকীয়ার জেরে পিকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা শাকিরার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে
পরকীয়ার জেরে পিকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা শাকিরার

অবশেষে বিচ্ছেদ হলো বার্সেলোনা তারকা জেরার্ড পিকে ও পপ সম্রাজ্ঞী শাকিরার। দীর্ঘ ১২ বছর সম্পর্কের ইতি টানলেন তারা।

বিবৃতিতে শাকিরা বলেন, ‘দুঃখজনক হলেও এটা সত্যি যে, আমরা সম্পর্কের ইতি টানলাম। আমাদের সন্তানদের কথা মাথায় রেখে বিষয়টি গোপন রাখার ব্যাপারে আশা করি আপনারা সচেতন থাকবেন। এটি সম্মানের সহিত নেবেন। বিষয়টি বুঝার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ’

কয়েকদিন আগে স্প্যানিশ মিডিয়াগুলো জানায়, বার্সেলোনার ১৭ বছর বয়সী মিডফিল্ডার গাভির মায়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন পিকে। কাতালান দৈনিক এল পিরিওদিকো দাবি করে, পরকীয়া ধরা পড়ে যাওয়ায় পিকে বাড়িছাড়া হয়েছেন। তিনি বার্সেলোনায় কায়ে মুনতানের অঞ্চলে একা একা ক্লাব সতীর্থ রিকে পুজ ও বন্ধুবান্ধবের সঙ্গে জমিয়ে পার্টি করছেন।

খবরটি প্রকাশ হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন শাকিরা। প্রচণ্ড মানসিক চাপ তিনি সামলাতে পারেননি। যে কারণে তার ‘অ্যাংজাইটি অ্যাটাক’ হয়েছিল। তাকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স ডাকা হয়। প্রত্যক্ষদর্শীর মতে, কাঁদতে কাঁদতে সেই অ্যাম্বুলেন্সে ওঠেন কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী। পরে তাকে বার্সেলোনা শহরের টেকনোন ক্লিনিকে নেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com