সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২
  • ১৪৫ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

জাতীয় সংসদের চলতি বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৫জুন) বিকেল ৫টা ১২ মিনিটে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

এবারের অধিবেশনও করোনা স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হচ্ছে। গত ১৮ জুন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তখ্য জানানো হয়েছিল।

সরকারের এর আগের দুইটি অর্থ বছরের বাজেট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেই দেওয়া হয়। সংগত কারণেই ওই দুইটি বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করা হয়েছিল (মাঝে মাঝে বিরতি দিয়ে অধিবেশনের কাজ চালানো হয়)। এবার কোভিড-১৯ পরিস্থিতি প্রায় স্বাভাবিক পর্যায়ে এলেও স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে যেহেতু এই ভাইরাসের সংক্রমণ এখনও শেষ হয়ে যায়নি বলে সংসদ সচিবালয় সংশ্লিষ্টরা জানান।

আগামী ৯ জুন অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপনের পর প্রস্তাবিত বাজেটের উপর নিয়ম অনুযায়ি সংসদ সদস্যরা আলোচনা করবেন। এর পর আগামী ৩০ জুন প্রস্তাবিত বাজেট পাশ হবে বলে জানা গেছে। বাজেট ছাড়াও এই অধিবেশনে কিছু গুরুত্বপূর্ণ বিল উপস্থাপন এবং এর আগে উপস্থাপিত বিল কিছু বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com