শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২
  • ১২৩ বার পড়া হয়েছে
বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে

বিশ্বকাপ তো দূর- বাংলাদেশের দৌড় থেমে যায় প্রাথমিক বাছাই অবধিই। কিন্তু দেশজুড়ে এই টুর্নামেন্ট নিয়ে আগ্রহের কমতি থাকে না।

অপেক্ষার প্রহর শেষে বাংলাদেশে এসে পৌঁছেছে ফুটবল বিশ্বকাপের ট্রফি।  আজ বুধবার (৮ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ট্রফিটি। এবারের সফরে ৬০ ঘণ্টা বাংলাদেশে থাকবে বিশ্বকাপ ট্রফি। ৫১টি দেশে ঘোরার জন্য বের হয়েছে এ ট্রফি।

এই সফরের প্রথম দিন (বুধবার) রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিয়ে যাওয়া হবে বিশ্বকাপ ট্রফি। পরদিন থাকবে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ ও কোক স্টুডিও বাংলার কনসার্ট। তবে যে কেউ চাইলেই বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন না।

বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণের দ্বিতীয় দিন রাজধানীর পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লুতে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ট্রফির সঙ্গে ছবি তোলার ব্যবস্থা থাকবে। এজন্য ভেতরে প্রবেশের দরজা খুলে দেওয়া হবে বেলা ১১টা থেকেই।

তবে ছবি তোলার সুযোগ পাবেন শুধুমাত্র কোকাকোলা বাংলাদেশের আমন্ত্রিত অতিথি এবং কোকাকোলার ক্যাম্পেইন থেকে টিকিট পাওয়া দর্শকরা। বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দিতে ২৫০ মিলি ৬০০ মিলি, ১.২৫ লিটার ও ২.২৫ লিটার কোকাকোলার বোতলে ক্যাম্পেইন আয়োজন করেছিল কর্তৃপক্ষ।

সেই ক্যাম্পেইন থেকে টিকিট সংগ্রহ করা কোকাকোলার গ্রাহকরা বৃহস্পতিবার দুপুর আড়াইটার মধ্যে র‍্যাডিসন ব্লু হোটেলে গিয়ে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে ট্রফি চলে যাবে আর্মি স্টেডিয়ামে। সেখানে ট্রফি সামনে রেখেই হবে কোক স্টুডিওর কনসার্ট।

কনসার্ট শেষে রাতে ট্রফি আবার নিয়ে যাওয়া হবে র‍্যাডিসনে। তবে সেদিনই অর্থাৎ বৃহস্পতিবারই ট্রফিটি বাংলাদেশ ত্যাগ করবে না। শুক্রবার (১০ জুন) সারাদিনই এটি থাকবে বাংলাদেশে। তবে সেদিন ট্রফিকে ঘিরে কোনো কর্মসূচি নেই। পরে বাংলাদেশ থেকে ট্রফিটি চলে যাবে পূর্ব তিমুরে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com