শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

লিঙ্গ পরিবর্তনের স্বীকৃতি পেলেন মাস্কের সন্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
লিঙ্গ পরিবর্তনের স্বীকৃতি পেলেন মাস্কের সন্তান

ধনকুবের প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্কের রূপান্তরিত মেয়ে তার নতুন লিঙ্গ পরিচয় অনুসারে নাম পরিবর্তন করার আবেদন জানিয়েছিলেন আদালতে। অবশেষে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি আদালত সেটিতে অনুমোদন দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়,  ইলন মাস্কের রূপান্তরিত মেয়ের নাম জন্মের পর রাখা হয়েছিল জেভিয়ার আলেক্সজান্ডার। শারীরিক কারণে পরে লিঙ্গ বদল করেন তিনি। এখন তার নাম ভিভিয়ান জেনা উইলসন।

এর আগে আদালতে দায়ের করা আবেদনে জেভিয়ার জানিয়েছেন, তিনি নিজের নাম পরিবর্তনের পাশাপাশি জন্ম নিবন্ধনপত্রে বাবা ইলন মাস্কের নামও রাখতে চান না। কারণ বাবা ইলনের সঙ্গে মা জাস্টিন উইলসনের অনেক আগেই বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। সদ্য ১৮ পেরিয়েছেন জেভিয়ার। নাম বদল করে মেয়েদের নাম হিসেবেই বেশি পরিচিত ভিভিয়ান জেনা উইলসন নামেই পরিচিত হতে চান তিনি।

দীর্ঘদিন ধরেই ইলন মাস্কের সঙ্গে তার রূপান্তরিত মেয়ের নানা বিষয়ে মতপার্থক্য তৈরি হয়। সম্পর্ক তিক্ত হয়ে ওঠে জাস্টিন উইলসনের সঙ্গে মাস্কের বিবাহবিচ্ছেদের পর।

জেভিয়ারের একটি যমজ ভাই আছে। তার নাম গ্রিফিন। তাদের মা হলেন কানাডিয়ান লেখক জাস্টিন উইলসন। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত মাস্কের সঙ্গে সংসার করেছেন তিনি। জেভিয়ার ও গ্রিফিনের জন্ম ২০০৪ সালে। উইলসন এবং মাস্কের আরেক শিশুসন্তান নেভাদার জন্ম হয় ২০০১ সালে। মাত্র ১০ সপ্তাহ বয়সে আকস্মিকভাবে সে মারা যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com