শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

বন্দুক নিয়ন্ত্রণ বিলে সই বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
বন্দুক নিয়ন্ত্রণ বিলে সই বাইডেনের

আলোচিত বন্দুক নিয়ন্ত্রণ বিলে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এ বিলটিতে প্রেসিডেন্টের সইয়ের আগে পাস হয় কংগ্রেসে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজে বিলটিতে সই করেন প্রেসিডেন্ট বাইডেন। এ সময় তিনি বলেন, এই আইন অসংখ্য মার্কিনীর প্রাণ বাঁচাবে।

তিনি আরও বলেন, ‘সরকার কিছু করবে’ বলে মার্কিনিরা আশা করেছিলেন। আমরা সেটি করতে যাচ্ছি। আমি যা চাই, এই বিলটিতে সেটি নেই। কিন্তু এমন কিছু বিলটিতে রয়েছে, যা আমরা আগে থেকেই বলে আসছি।

মধ্যবর্তী নির্বাচনের আগে বন্দুক নিয়ন্ত্রণ আইন হওয়াকে জো বাইডেনের বড় বিজয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা ও হত্যাকাণ্ডের পরিমাণ বেড়ে যাওয়ায় আইন পাসের কথা বলেন বাইডেন। পরে কংগ্রেসে এ বিল নিয়ে ব্যাপক আলোচনা হয়। কয়েকদিন আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যদের সমর্থনে বিলটি কংগ্রেসের উভয়কক্ষে পাস হয়।

নতুন এ আইনের আওতায় যারা অস্ত্র কিনবেন তাদের পূর্বাপর তথ্য যাচাই করা হবে। অল্প বয়সী বন্দুক ক্রেতাদের কড়া নজরদারি করা হবে। সহিংস, ঝুঁকিপূর্ণ বা হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের কাছ থেকে বন্দুক সরিয়ে নিতে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রশাসনকে উৎসাহিত করতে বলা হয়েছে।

খবরে আরও বলা হয়, যে বন্দুক আইনটি পাস হলো, এতে আরও কড়াকড়ি চেয়েছিলেন বাইডেন। আইনটিতে আরও বড় সংস্কারের জন্য তিনি চাপ দিচ্ছিলেন। অস্ত্র কেনার ক্ষেত্রে ন্যূনতম বয়স সীমা বাড়ানো ও অল্প স্বয়ংক্রিয় অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আনার কথাও তিনি বলেছিলেন।

বন্দুক আইন সম্পর্কিত বিলের বিরোধিতা করছে ন্যাশনাল রাইফেলস এসোসিয়েশন (এনআরএ)। এ আইন সহিংসতা রোধ করতে পারবে না বলে যুক্তি দিয়েছে তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com