বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

জাতিসংঘের মহাসাগর সম্মেলনে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে
জাতিসংঘের মহাসাগর সম্মেলনে বাংলাদেশ

পর্তুগালের লিসবনে জাতিসংঘের দ্বিতীয় মহাসাগর সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ। মহাসাগরের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের উদ্ভাবনী সমাধান, সংরক্ষণ ও মহাসাগর, সমুদ্র এবং সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের লক্ষ্যে এবারের সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পর্তুগিজ রাষ্ট্রপতি ড. মার্সেলো রেবেলো ডি সুসা এবং কেনিয়ার রাষ্ট্রপতি উহুরু কেনিয়াত্তা যৌথভাবে সহ-সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের সেক্রেটারি- জেনারেল আন্তোনিও গুতেরেস মহাসাগরের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি সমুদ্র সংরক্ষণ, সুরক্ষা, মানুষের জীবন ও জীবিকার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান এবং দূতাবাসের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে আগামীকাল ৩০ জুন লিসবনে পৌঁছাবেন। পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন। এছাড়া তিনি লিসবনে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি বিল্ডিং উদ্বোধন করবেন। পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী জোয়াও গোমেস ক্রাভিনহোর সঙ্গে বৈঠক করবেন ড. মোমেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com