শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৩ মিনিটে ৩ গোল করে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে
১৩ মিনিটে ৩ গোল করে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা

প্রথম সেমিফাইনালে স্বাগতিক কলম্বিয়ার কাছে হেরেই দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জয়ের স্বপ্ন ধুলোয় মিশে গেছে। তাই প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা আর্জেন্টিনার কাছে বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্যারাগুয়ের বিপক্ষে তাই জয় পেলে ২০২৩ নারী ফুটবল বিশ্বকাপ নিশ্চিত হতো আলবিসেলেস্তেদের। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য ধরা দিয়েছে মেসির দেশের মেয়েদের হাতে। জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। সেই সঙ্গে নিশ্চিত করেছে নারী ফুটবল বিশ্বকাপে সরাসরি খেলার।

শনিবার (৩০ জুলাই) কলম্বিয়ার মাঠ এস্তাদিও সেন্তেনারিওতে বাংলাদেশ সময় সকাল ৬টায় প্যারাগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা। বিশ্বকাপ নিশ্চিতের ম্যাচে কিনা ৭৮ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আকাশী-সাদারা। তবে শেষ ১৩ মিনিটে ৩ গোল করে সব শঙ্কা উড়িয়ে প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা নারী দল উতরে গেছে বিশ্বকাপে।

অথচ ম্যাচে বলের দখল, প্রতিপক্ষ গোলমুখে শট, সব দিক থেকেই এগিয়ে ছিল আলবিসেলেস্তেরা। কিন্তু ৩৯তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার রমিনা নুনিয়েজ নিজেদের জালে বল জড়িয়ে বসলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার জোর চেষ্টা চালায় আর্জেন্টিনা। তবে ম্যাচের ৭৮ মিনিট কোনও কিনারাই পাচ্ছিল না তারা। এতে করে সরাসরি বিশ্বকাপ খেলার শঙ্কাটাও পাল্লা দিয়ে বাড়ছিল আলবিসেলেস্তেদের।

তবে ৭৮ মিনিটে ইয়ামিলা রদ্রিগেজের গোলে আর্জেন্টিনা সমতায় ফেরার পর বদলে যায় দৃশ্যপট। এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফ্লোরেন্সিয়া বনসেগুন্দো গোল করেন আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। আর ইনজুরি টাইমের এক মিনিটের সময় ইয়ামিলা রদ্রিগেজ ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে প্যারাগুয়েকে ম্যাচ থেকে ছিটকে দেন। শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচ জিতে তৃতীয় স্থান তো বটেই, আর্জেন্টিনা সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতাও নিশ্চিত করেন। আর প্যারাগুয়ে টুর্নামেন্ট শেষ করে ৪ নম্বরে থেকে।

এর আগে সেমিফাইনালে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারের ফলে কোপা আমেরিকা জেতার স্বপ্ন অধরাই রয়ে যায় দলটির। অপর সেমিফাইনালে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল প্যারাগুয়েকে হারায় ২-০ গোলে। তাতে নিজেদের ৮ম শিরোপার স্বপ্ন পূরণের চূড়ান্ত ধাপে গিয়ে পৌঁছায় সেলেসাওরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com