শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে চার দিন সফর শেষে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৮১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে চার দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল সোয়া ছয়টায় তিনি ঢাকায় ফিরেন।

তিঁনি জেলার তিন উপজেলা- মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায়- চলমান কিছু উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করতে গত ২২ আগস্ট মিঠামইনে যান।

সফরের শেষ দিনে ঢাকা ফেরার আগে রাষ্ট্রপতি সরকারি কর্মকর্তাদের জন্য নবনির্বিত ‘মিঠামইন উপজেলা অফিসারস ডরমেটরি ভবন’ উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

এর আগে তিনি তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করার পরামর্শ দেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ঘোড়াওত্রা নদীর উপর নির্মাণাধীন ব্রিজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

রাষ্ট্রপতির ছেলে এবং ওই এলাকার সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো: জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো: ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে বাদ আসর রাষ্ট্রপতি হামিদ মিঠামইনের কামালপুরে তার পিতা হাজী মো: তায়েব উদ্দিন এবং মাতা তমিজা খাতুনের-কবর জিয়ারত করেন। এ সময় তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com