শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নারী ফুটবলারদের বরণে প্রস্তুত হচ্ছে বিআরটিসি বাস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে
নারী ফুটবলারদের বরণে প্রস্তুত হচ্ছে বিআরটিসি বাস

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতার পরই নারী ফুটবলারদের সংবর্ধনা দেয়ার দাবি ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই পরিপ্রেক্ষিতে চ্যাম্পিয়ন নারীদের ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) তাদের দোতলা একটি বাস এজন্য বরাদ্দ দিচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা শুরু হয়েছে। এই বাসের গায়ে নতুন করে চ্যাম্পিয়নদের ছবিযুক্ত বড় স্টিকার লাগানো হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, নারী ফুটবল দলকে সংবর্ধনা দিতে বিআরটিসির একটি ডাবল ডেকার বাসের ছাদ খুলে ফেলা হয়েছে। একইসঙ্গে আসনগুলো সরিয়ে ফেলারও কাজ চলছে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার পরই আমাদের মতিঝিল ডিপোতে এ কাজ শুরু করেছি। আজ রাতের মধ্যেই বাসটি প্রস্তুত হয়ে যাবে।

ইতিহাস গড়ার ম্যাচে নেপালের বিপক্ষে ফাইনালে স্মরণীয় জয়ে প্রথম গোলটি করেন শামসুন্নাহার। পরের দুটি গোল আসে কৃষ্ণা রানী সরকারের পা থেকে। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন অনিতা বাসনেত।

দক্ষিণ এশিয়ার সেরার ট্রফি নিয়ে কাঠমান্ডু থেকে বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে রওয়ানা হবেন সাবিনারা। এদিন স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় নেপাল থেকে ফ্লাইটে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। এক ঘণ্টার ফ্লাইট শেষে দুপুর সোয়া ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাদের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com