শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টিকার বিশেষ কর্মসূচি: প্রথম ডোজ নেয়া যাবে আরও ৩ দিন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৭৫ বার পড়া হয়েছে
টিকার বিশেষ কর্মসূচি: প্রথম ডোজ নেয়া যাবে আরও ৩ দিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে করোনা ভাইরাসের টিকাদানের বিশেষ কর্মসূচির সময় আরও তিন দিন বাড়িয়ে ৮ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচির সোমবাই শেষ হওয়ার কথা ছিল।

সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিডা. আচালক অধ্যাপক হমেদুল কবীর।

তিনি বলেন, সব মানুষকে টিকার আওতায় আনতে কর্মসূচির মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে। এ কর্মসূচিতে সব মিলিয়ে এক কোটির বেশি ডোজ টিকা দেয়া হয়েছে। প্রথম ডোজ নেননি এমন অনেকে আছেন এর মধ্যে। আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ টিকা নিতে চায়। এজন্যই আরও কিছু মানুষকে এর আওতায় আনতে কর্মসূচি আরও তিন দিন চলবে।

মাঝে সরকারি ছুটি থাকায় ৪, ৬ ও ৮ অক্টোবর, এই তিনদিন টিকাদান কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

এই কর্মসূচির আওতায় করোনা ভাইরাসের টিকার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় (বুস্টার) ডোজ দেয়া হচ্ছে। এ কর্মসূচি শেষে দ্বিতীয় ও বুস্টার ডোজ নেয়ার সুযোগ থাকলেও প্রথম ডোজ নেয়ার কোনো সুযোগ আর থাকছে না। এখন যারা প্রথম ডোজ নিচ্ছেন, তাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে বিশেষ ব্যবস্থায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com