শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। রাশিয়ার অপরিশোধিত তেলে দাম বেঁধে দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

পশ্চিমাদের বেঁধে দেওয়া রাশিয়ার তেলের দাম সোমবার থেকে কার্যকর হয়েছে।  সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ৮৬ ডলার ছাড়িয়ে যায়।

গেল শুক্রবার জি৭ রাশিয়ার তেলের দাম ৬০ ডলার বেঁধে দেওয়ায় একমত হয়। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টির জন্যই এমন পদক্ষেপ।

এদিকে ওপেক প্লাস সপ্তাহান্তে বলেছে, উৎপাদন কমানোর নীতিতে তারা অটল থাকবে। ওপেক প্লাস হচ্ছে

ওপেক প্লাস হচ্ছে তেল রফতানিকারী ২৩ দেশের জোট। এর মধ্য রাশিয়াও রয়েছে। জোটের দেশগুলো বিশ্ববাজারে ক্রুড তেল বিক্রি নিয়ে নিয়মিত বৈঠকে বসে।

রাশিয়া বিশ্বের দ্বিতীয় তেল রফতানিকারক দেশ। শনিবার দেশটি বলছে, বেঁধে দেওয়া দর মানবে না। এই বেঁধে দেওয়া দরে প্রয়োজনে তারা তেল বিক্রি করবে না।

ইউরোপের কাছে তেল ও গ্যাস বিক্রি রাশিয়ার বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক পশ্চিমাদের এই পদক্ষেপকে হস্তক্ষেপ হিসেবে দেখছেন, যা মুক্তবাণিজ্য নীতির বিরোধী। এই পদক্ষেপের ফলে সরবরাহ সংকট বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলবে বলে মনে করছেন তিনি।

তিনি বলেন, আমরা সেসব দেশের কাছেই তেল ও পেট্রোলিয়াম বিক্রি করব, যারা বাজার শর্তে আমাদের সঙ্গে কাজ করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com