শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

জোনাথনের ১৯০তম জন্মদিন পালন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে
জোনাথনের ১৯০তম জন্মদিন পালন

দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে যেন অকাল দীপাবলি। আলোর মালা, আর ফুলের সাজে সেজে উঠেছে দ্বীপ। উপলক্ষ, দ্বীপেরই অন্যতম বাসিন্দা সেশেলস জায়ান্ট টরটয়েজ বা কচ্ছপের ১৯০ তম জন্মদিন। সে কচ্ছপের নাম জোনাথন। মনে করা হয়, এই জোনাথনই বিশ্বের প্রাচীনতম বাসিন্দা।

১৮৩২ সালে জন্ম জোনাথনের। তার পর দু-দু’টি বিশ্বযুদ্ধ, দুনিয়ার হাজার ওঠাপড়া পেরিয়ে আজও সে গুটিগুটি পায়ে আগুয়ান। ভূমিতলে চলাফেরা করছে এমন প্রাণীর মধ্যে জোনাথনই সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। এ হেন জোনাথনের জন্মদিনে গোটা দ্বীপ সেজে উঠবে, তাতে আর আশ্চর্য কী!

জোনাথনের বাসস্থান দ্বীপরাষ্ট্রের গভর্নরের বাসভবন। এই উপলক্ষে সেখানকার দরজা খুলে দেয়া হয়েছে। মানুষ আসছেন চলমান ইতিহাসের গায়ে হাত বুলিয়ে ঘটনার সাক্ষী হতে। মনে করা হয়, জোনাথনের জন্ম ১৮৩২-য়ে। ১৮৮২ নাগাদ তাকে সিসিলিস থেকে আনা হয় সেন্ট হেলেনায়। তার পর থেকে গভর্নরের বাসভবনই তার ঠিকানা।

কিন্তু সেন্ট হেলেনার পর্যটন প্রধান ম্যাট জোশুয়ার মতে, জোনাথনের আসল বয়স নাকি ২০০ পেরিয়ে গিয়েছে অনেক দিন। তবে ১৮৩২-কেই তার জন্মবর্ষ হিসাবে ধরা হয়।

বয়সের ভারে দৃষ্টিশক্তি ও ঘ্রাণশক্তি হারিয়েছে জোনাথন। কিন্তু তার কানের জোর এখনও অটুট। সামান্য আওয়াজেও তার মুখ নড়ে ওঠে, এখনও। জোনাথনের চিকিৎসক অবশ্য বলছেন অন্য কথা। তার মতে শরীর, মন ভাল থাকলে জোনাথনের মেজাজ থাকে চাঙ্গা। সকালের মিঠে রোদের ওম মাখা থেকে শুরু করে চিকিৎসকের সঙ্গে অবোধ্য আলাপচারিতা— সবই দেখার মতো। তবে গভর্নরের বাসভবনে অবশ্য জোনাথন একা থাকে না। তার সঙ্গেই থাকে আরও তিনটি অতিকায় কচ্ছপ— ডেভিড, এমা ও ফ্রেড। তিন জনের বয়সই নাকি একশো পেরিয়েছে, কিন্তু জোনাথনের কাছে তারা এখনও দুধের শিশু!

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com