শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

তীব্র শীতে জবুথবু উত্তর ভারত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে
তীব্র শীতে জবুথবু উত্তর ভারত

রাজধানী দিল্লি-সহ গোটা উত্তর ভারত জুড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে এই শীত। রোববার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল পাঁচ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। গত কয়েক বছরের মধ্যে এবারই ছিল শীতলতম বড়দিন দেখেছে দিল্লিবাসী।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত সপ্তাহ থেকে দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানের কিছু অংশে তাপমাত্রা তিন থেকে ছয় ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।

সবচেয়ে অস্বাভাবিক ঠান্ডা পড়েছে রাজস্থানে। রাজস্থানের সবচেয়ে উঁচু পাহাড়ি এলাকা মাউন্ট আবুতে বরফ পড়েছে। থর মরুভূমির প্রবেশপথ বলে পরিচিত চুরুতে তামমান এখন শূন্য ডিগ্রি সেলসিয়াস।

হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানে প্রবল কুয়াশাও হচ্ছে। ফলে যান চলাচলে অসুবিধা হচ্ছে। ইতোমধ্যে মোট ৩২০টি ট্রেন বাতিল করতে হয়েছে।

কাশ্মীরের তাপমাত্রা শূন্যের থেকে বেশ কয়েক ডিগ্রি নিচে নেমে গেছে। আগামী ৪০ দিন কাশ্মীরে প্রবল ঠান্ডা থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম হিমালয়ে আরো বেশি করে তুষার পড়বে।

এদিকে ভারতের বাকি অংশ থেকে পশ্চিমবঙ্গের চিত্র সম্পূর্ণ আলাদা। রোববার দুপুরে সেখানে গড় তাপমাত্রা ছিল ৩০-এর কাছাকাছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com