শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ফের রাশিয়ার বিমান ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

রাশিয়ার সারাতভ অঞ্চলের এঙ্গেলস বোমারু বিমান ঘাঁটিতে ইউক্রেনের একটি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছে বলে দাবি করেছে মস্কো। চলতিমাসে একই বিমান ঘাঁটিতে দ্বিতীয়বারের মত ড্রোন হামলা চালানো হল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় প্রায় রোববার দিবিাগত রাত ১ :৩৫ মিনিটে এঙ্গেলস বোমারু বিমান ঘাঁটিতে কম উচ্চতায় উড়ন্ত একটি ইউক্রেনীয় ড্রোন হামলা চালায়। বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটিকে গুলি করে, কিন্তু ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার কারণে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ড্রোনের ধ্বংসাবশেষের কারণে বেশ কয়েকজন আহত হন, তাদের মধ্য থেকে তিনজন রাশিয়ান সেনা মারা যা বলে জানিয়েছে রুশ মন্ত্রণালয়।

সারাতোভ অঞ্চলের গভর্নর বলেছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এঙ্গেলস শহরের নাগরিকদের জন্য কোন হুমকি নেই। এর আগে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিডিও পোস্ট করেছিলেন তিনি, যেখানে এঙ্গেলস এয়ারফিল্ডে বিস্ফোরণ এবং এয়ার সাইরেনের মতো শব্দ শোনা যায়।

ইউক্রেনের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২৪ ফেব্রুয়ারী মস্কোর আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য এঙ্গেলস বিমান ঘাঁটি রাশিয়া বারবার ব্যবহার করেছে।

এরআগে চলতি মাসেই কৌশলগত এঙ্গেলস বোমারু বিমান ঘাঁটিতে একই ধরনের হামলা চালানোর জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে রাশিয়া। ঘাঁটিটি ইউক্রেনের সীমান্তের প্রায় ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। যেখানে দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এছাড়াও রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ-পূর্বে রিয়াজান অঞ্চলে ৫ ডিসেম্বর আরও দুইটি বিমান ঘাঁটিতে হামলা করা হয়, যেখানে ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছিল। মস্কো সে সময় বলেছিল, দুটি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনার কয়েকঘন্টা পর ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়া।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইউক্রেনের বিভিন্ন শহরে ৪০টিরও বেশি রকেট হামলা চালিয়েছে রাশিয়া।

ক্রেমলিন এর আগে ইউক্রেনকে তার ভূখণ্ডে হামলার অভিযোগ এনেছে, তবে ডিসেম্বরের হামলাগুলো আগের হামলার তুলনায় রাশিয়ার মধ্যে আরও গভীরে প্রবেশ করেছে।

ইউক্রেন এবং পশ্চিমের বেশ কয়েকজন সামরিক বিশেষজ্ঞে এই হামলাকে রাশিয়ান সামরিক বাহিনীর জন্য বিব্রতকর বলে বর্ণনা করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com