শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী

২০২৪ সালে অনুষ্ঠিত হবে ভারতের লোকসভা নির্বাচন। বর্তমান শাসক দল বিজেপির পক্ষে প্রধানমন্ত্রীর মুখ কে হবেন, তা সকলেরই জানা। কিন্তু প্রধান বিরোধী দল কংগ্রেসের তরফে কাকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী করা হবে, তা নিয়ে রয়েছে জল্পনা। তবে সেই জল্পনায় ইতি টেনে কংগ্রেসের এক প্রবীণ নেতাই জানিয়ে দিলেন, রাহুল গান্ধীই হবেন কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

শুক্রবার মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাহুল গান্ধীই হচ্ছেন।

সংবাদসংস্থা পিটিআই-কে দেয়া সাক্ষাৎকারে কংগ্রেস নেতা কমল নাথ বলেন, ক্ষমতার জন্য কোনও রাজনীতি করছেন না রাহুল গান্ধী, তিনি দেশের সাধারণ মানুষকে একজোট করতে এই যাত্রা শুরু করেছেন। আর ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে বলতে গেলে, রাহুল গান্ধী শুধু বিরোধীদের মুখপাত্র নন, তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থীও হবেন।

ভারত জোড়ো যাত্রা নিয়ে তিনি বলেন, ভারতের ইতিহাসে কোনও রাজনৈতিক দল এর আগে এত বড় পদযাত্রার আয়োজন করেনি। গান্ধী পরিবারের মতো অন্য কোনও পরিবার দেশের জন্য এত আত্মত্যাগও করেনি। রাহুল গান্ধী ক্ষমতার জন্য রাজনীতি করেন না, তিনি সেই মানুষদের জন্য লড়াই করেন, যারা কাউকে ক্ষমতায় বসান।

সম্প্রতিই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ফের কংগ্রেসে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই বিষয়েও মুখ খোলেন কমল নাথ।

তিনি বলেন, দলে বিশ্বাসঘাতকদের কোনও জায়গা নেই। আমি আলাদাভাবে কোনও ব্যক্তির সম্পর্কে মন্তব্য করব না। কিন্তু যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং দলীয় কর্মীদের বিশ্বাস ভেঙেছেন, তাদের জন্য সংগঠনে কোনও জায়গা নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com