শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

পাকিস্তানি সেনাপ্রধানের জন্য খুলল কাবা শরিফের দরজা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
পাকিস্তানি সেনাপ্রধানের জন্য খুলল কাবা শরিফের দরজা

পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সৌদি আরব সফরে যান জেনারেল সাইদ আসিম মুনির। সফরে গিয়ে ওমরাহ পালন করেন তিনি।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্ট্রাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, পাকিস্তানি সেনাপ্রধানের জন্য পবিত্র কাবাঘরের দরজা খুলে দেয়া হয়। এসময় পবিত্র কাবাঘরের ভেতর নামাজ আদায় করেন কুরআনে হাফিজ জেনারেল মুনির।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আতিথেয়তার নিদর্শন হিসেবে পাকিস্তানি সেনাপ্রধানের জন্য পবিত্র কাবাঘরের দরজা খুলে দেয়া হয়।

আরেকটি ভিডিও ক্লিপে দেখা যায়, মসজিদে নববীতে গিয়েছেন জেনারেল মুনির। এসময় সৌদির নিরাপত্তা কর্মকর্তারা তাকে সঙ্গ দিচ্ছেন।

গত নভেম্বরে জেনারেল মুনির পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপরই পূর্বসূরিদের মতোই দেশটির অন্যতম ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও অর্থনৈতিক মিত্র সোদি আরব সফরে যান। এছাড়া এক সপ্তাহের এ সফরে তিনি সংযুক্ত আরব আমিরাতেও যাবেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com