রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

ইরানে সামরিক স্থাপনায় ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
ইরানে সামরিক স্থাপনায় ড্রোন হামলা

ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানে একটি সামরিক অস্ত্র কারখানায় বেশ কয়েকটি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে এই হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার গভীর রাতে ইরানের ইসফাহান শহরে ড্রোন হামলা চালানো হয়। মূল লক্ষ্য ছিল দেশটির প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র কারখানা। অস্ত্র কারখানার ছাদে বিস্ফোরণের জেরে সামান্য ক্ষতি হলেও, ভিতরে বিশেষ ক্ষয়ক্ষতি বা হত্হতের ঘটনা ঘটেনি।

রোববার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চার-পাঁচটি ড্রোন মিলে একসঙ্গে হামলা চালাচ্ছিল। একের পর এক বিস্ফোরক ফেলা হচ্ছিল ড্রোনের মাধ্যমে। এরপরই বিমানবাহিনী পাল্টা আক্রমণ করা হয়। গুলি করে নামানো হয় তিনটি ড্রোন। সেগুলির ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে, কে বা কারা এই হামলা চালিয়েছে সে সম্পর্কে এখনও কোনও তথ্য জানা যায়নি। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

অন্যদিকে, প্রায় একই সময়ে ইরানের উত্তর-পশ্চিমের শহর তাবরিজ়ের ইন্ডাস্ট্রিয়াল জোনে থাকা একটি তৈল শোধনাগারেও আগুন লাগে। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তৈল শোধনাগারের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হলেও, প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। দুটি ঘটনা সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই ছায়াযুদ্ধ চলছে। প্রায় সময়ই ইরানের সেনাবাহিনী ও পরমাণু কেন্দ্রগুলোর উপরে হামলা চালানো হয়। গত বছরও তেহরানে হামলা চলে। এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয় এবং আরেক কর্মী আহত হন। ২০২১ সালেও ইরানের নাতানাজ পরমাণু কেন্দ্রে হামলার জন্য ইসরায়েলকে দোষারোপ করা হয়েছিল। যদিও ইসরায়েল কোনও হামলারই দায় স্বীকার করেনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com