শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

সিরিয়ায় ভূমিকম্প: ধ্বংসস্তূপের নিচেই জন্ম নিলো শিশু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে
সিরিয়ায় ভূমিকম্প: ধ্বংসস্তূপের নিচেই জন্ম নিলো শিশু

সোমবার ভয়াবহ দুই ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়েছে তুরস্ক ও সিরিয়া। প্রচণ্ড কম্পনে ধসে পড়া ভবনের নিচে আটকা পড়াদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।

করুন এক ঘটনার সাক্ষী হয়েছে সিরিয়ার আলেপ্পো শহর। যেখানে ধ্বংসস্তুপের নিচেই জন্ম হয়েছে এক শিশুর। তবে জন্মের পরপরই শিশুটির মা মারা গেছে।

তালহা সিএইচ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ওই নবজাতককে উদ্ধারের ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, এক উদ্ধারকারী একটি শিশুকে হাতে নিয়ে দৌড় দিচ্ছেন। ওই সময় শিশুটির শরীরে কোনো পোশাক ছিল না। তাকে ঢাকার জন্য অপর এক উদ্ধারকারী একটি চাদর ছুড়ে দেন।

ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে, ‘একটি শিশু জন্ম নেয়ার মুহূর্ত। সিরিয়ার আলেপ্পোতে তার মা ধ্বংস্তুপের নিচে ছিল। শিশুটির জন্মের পরই তার মা মারা গেছেন। ’

‘আল্লাহ সিরিয়া এবং তুরস্কের মানুষকে ধৈর্য্য ধরার শক্তি দিক এবং ভূমিকম্পে হতাহতদের ওপর দয়া প্রদর্শন করুক। ’ তবে শিশুটি বেঁচে আছে নাকি মারা গেছে সেটি উল্লেখ করা হয়নি। ফলে এখনো নিশ্চিত নয় ওই শিশুটি বেঁচে আছে কি না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com