শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

রাতেই তুরস্কের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশি উদ্ধারকারী দল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে
রাতেই তুরস্কের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশি উদ্ধারকারী দল

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজে দায়িত্ব পালন করতে যাচ্ছেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের ১২ সদস্য। বুধবার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের কারণে তুরস্ক সরকারের তরফে আন্তর্জাতিক সাহায্য চাওয়া হয়েছে। এর প্রেক্ষিতে সশস্ত্র বাহিনী থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে তুরস্কে একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নির্দেশের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন ১২ সদস্যের এই উদ্ধারকারী দল প্রস্তুত করেন। বিমানবাহিনীর সি-১৩০ বিমানযোগে আজ বুধবার তারা তুরস্কের উদ্দেশে যাত্রা করবেন।

ফায়ার সার্ভিস জানায়, তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে অনুসন্ধান ও উদ্ধার কাজে যোগ দিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে তুরস্কে উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো সম্মিলিত সাহায্যকারী দলের সঙ্গে তারা যাচ্ছেন।

উদ্ধারকারী দলেন মধ্যে রয়েছেন একজন উপপরিচালক, দুজন সহকারী পরিচালক, একজন উপসহকারী পরিচালক, একজন সিনিয়র স্টেশন অফিসার, একজন লিডার এবং বাকি ছয়জন ফায়ারফাইটার।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে উদ্ধারকারী দলের সদস্য হিসেবে যারা যাচ্ছেন তারা ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজারি গ্রুপের স্ট্যান্ডার্ড অনুযায়ী বিধ্বস্ত ভবনে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনা বিষয়ে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণপ্রাপ্ত।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসকে অন্তর্ভুক্ত করায় আমরা সম্মানিত বোধ করছি। বর্তমান সরকারের সময়ে ২০১৫ সালে নেপালে সংঘটিত ভূমিকম্পে পর্যবেক্ষক হিসেবে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করেছিলেন। তবে আন্তর্জাতিক অঙ্গনে উদ্ধারকাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দলের এটিই প্রথম বিদেশ গমন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com