শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

তুরস্ক-সিরিয়ায় প্রাণহানি ১৫ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে
তুরস্ক-সিরিয়ায় প্রাণহানি ১৫ হাজার ছাড়াল

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার সকালে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে নিহতের এই সংখ্যা তুলে ধরেছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা সংস্থার মতে, মৃতের সংখ্যা কয়েক ঘন্টার মধ্যে ৩ হাজারের বেশি বেড়েছে এবং এখন ১২ হাজার ৩৯১-এ দাঁড়িয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিরিয়ায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৯৯২ জন। যার মধ্যে ১ হাজার ৭৩০ জন উত্তর-পশ্চিমে বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায়, সেইসাথে সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত অংশে ১ হাজার ২৬২ জন মারা গেছে।

ত্রাণ সংস্থা এবং উদ্ধারকর্মীরা বলছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছে। ফলে এই সংখ্যা আরও কয়েক গুণ বাড়তে পারে।

ভূমিকম্পে তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত কাহরামানমারাস এবং হাতাইসহ কয়েকটি শহর পরিদর্শন করছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। এ সময় তিনি এই ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন এবং নতুন বাড়ি তৈরি করার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আলজাজিরার প্রতিবেদন বলা হয়েছে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এরদোয়ান স্বীকার করেছেন, ভূমিকম্পের সময় প্রাথমিক উদ্ধার অভিযানে কিছুটা সমস্যা ছিল। তবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জোর দিয়েছেন তিনি। একই সময়ে তিনি তুর্কি জনগণকে ধৈর্য্য ধরতে এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভূমিকম্পে উভয় দেশে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৩ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এছাড়া সংস্থাটির পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে, নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ানোর আশঙ্কা রয়েছে। ভূমিকম্পে উদ্ধার কাজে সহযোগিতার জন্য তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা।

উল্লেখ্য, গত সোমবার (৬ ফেব্রয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে দেশ দুটিতে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com