শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ইন্দোনেশিয়ায় ফের ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ায় ফের ৬ মাত্রার ভূমিকম্প

একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। শনিবার স্থানীয় সময় ২:৫৫ মিনিটে দেশটির তালাউদ দ্বীপপুঞ্জের কাছে ১১ কিলোমিটার গভীরতায় একটি ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানায় ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবার পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি এক টুইট বার্তায় এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। তবে ভূমিকম্পের কারণে সুনামির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল পাপুয়ার জয়াপুরা শহরে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত চারজনের মৃত্যু হয়। এর উৎপত্তি হয় ১০ কিলোমিটার গভীরে। বিএনপিবি নামে পরিচিত জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা এক বিবৃতিতে জানায়, চারজনকে একটি ধসে পড়া ক্যাফেটেরিয়া ভবনে পাওয়া গেছে। ভূমিকম্পে বাড়ি-ঘর, জনসাধারণের অবকাঠামো সুবিধা এবং স্বাস্থ্য সেবার সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়াতেও একই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এদিকে তুর্কি ও সিরিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দেশ দু‘টিতে ভূমিকম্পে নিহত হয়েছে ২৫ হাজারের বেশি মানুষ। হাজার হাজার বিধ্বস্ত ভবনের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন। তাদের অনেকেই বাঁচার আশা করছেন। কিন্তু সময় যত যাচ্ছে তাদের বাঁচার আশা ততই ক্ষীণ হয়ে আসছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com