বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

নাম ঘোষণায় দেরি, ফুল নিয়ে ফিরে গেলেন প্রধান শিক্ষক

আলি হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে
নাম ঘোষণায় দেরি, ফুল নিয়ে ফিরে গেলেন প্রধান শিক্ষক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে শহিদ বেদিতে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় সিরিয়াল অনুযায়ী নাম ঘোষণা দেরি হওয়ায়, শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন না করে ফুল নিয়ে ফিরে যান কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোহাম্মদ ফজলুল হক। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টা এক মিনিটে কুলিয়ারচর কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে কুলিয়ারচর কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদনের জন্য জড়ো হয়। এসময় সুশৃঙ্খল ভাবে শ্রদ্ধা নিবেদন করতে নিয়ম অনুযায়ী একের পর এক বিভিন্ন দফতর, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান। মাইকে সিরিয়াল অনুযায়ী উক্ত নাম ঘোষণায় কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের নাম দেরিতে ঘোষণা করায় শহিদ বেদিতে শ্রদ্ধা না জানিয়েই ফুল নিয়ে ফিরে যান প্রধান শিক্ষক।

এ বিষয়ে জানতে চাইলে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোহাম্মদ ফজলুল হক শ্রদ্ধা না জানিয়ে ফুল নিয়ে ফিরে যাওয়ার কথা স্বীকার করে বলেন, মাইকে সবার নাম ঘোষণা করলেও আমাদের নাম ঘোষণা করেনি, তাই আমরা ফিরে এসেছি। তবে সকাল বেলা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছি।

উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান বলেন, তালিকা অনুযায়ী উপস্থিত প্রত্যেকের নাম ঘোষণা করা হয়েছে। এতে কারও নাম হয়তো আগে পরে আসতে পারে।

এ বিষয়ে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা বলেন, আপনাদের মাধ্যমেই বিষয়টি অবগত হয়েছি। তিনি বলেন, যথাসময়ে বিষয়টি অবগত না করে পুষ্পস্তবক নিয়ে ফেরত যাওয়াটা ঠিক হয়নি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com