শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

প্রথমবারের মতো ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা গুতেরেসের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা গুতেরেসের

ইউক্রেনে পুতিন বাহিনীর আগ্রাসনকে বিশ্ব বিবেকের প্রতি অপমান বলে নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রায় এক বছর পর জাতিসংঘের সাধারণ বৈঠকে এ নিন্দা জানান তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানান বিবিসি।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তিকে সামনে রেখে জাতিসংঘের মহাসচিব বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আঞ্চলিক অস্থিতিশীলতাকে উস্কে দিচ্ছে এবং বৈশ্বিক উত্তেজনা ও বিভাজনে ইন্ধন জোগাচ্ছে। এই পরিস্থিতি অন্যান্য সংকট থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে।

যুদ্ধ সমাধান নয় উল্লেখ করে অ্যান্তোনিও গুতেরেস বলেন, ইউক্রেনের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। ইউক্রেনীয়, রাশিয়ান ও বিশ্বের সব মানুষের শান্তি প্রয়োজন।

এদিকে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, পশ্চিমাদের অভিযুক্ত করেছে বলেন, তারা কোনো মূল্যে রাশিয়াকে পরাজিত করতে চায়, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গোটা বিশ্বকে যুদ্ধে জড়াতে চায়।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) জানিয়েছে, গত বছরে ধরে চলা রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের ২০ হাজারেরও বেশি মানুষ হতাহত হয়েছে। যার মধ্যে ৮ হাজার ৬ জন নিহত এবং আরও ১৩ হাজার ২৮৭ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। এছাড়াও প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ তাদের বাড়ি থেকে বাস্তুচ্যুত হয়েছে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com