শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভোট প্রয়োগের সুযোগ করে দেয়া কমিশনের প্রধান কাজ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে
ভোট প্রয়োগের সুযোগ করে দেয়া কমিশনের প্রধান কাজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশনের প্রধান কাজ ভোটারদের ভোট প্রয়োগের সুযোগ করে দেয়া। তারা কাকে বা কোন দলকে ভোট দিয়েছে, সেটা কমিশনের দেখার বিষয় নয়।

শনিবার সকালে কক্সবাজারে এক হোটেলে ‘নির্বাচনী ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার : চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটাররা যদি ভোট দিতে না পারেন, তাদেরকে যদি প্রতিহত করা হয়; ভোটকেন্দ্রে যদি তাদের অধিকার খর্ব করা হয়, তাহলে এ ব্যর্থতার দায় আমাদেরকে নিতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০ থেকে ৮০টির মতো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণের সক্ষমতার কথা জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ইভিএমে যতগুলো নির্বাচন হয়েছে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫০ থেকে ৮০টি আসনে ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে ইসির।

তিনি বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করে ব্যাপক আস্থাভাজন হয়ে ইভিএমে ভোটগ্রহণের পক্ষে অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন।’সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহার করার পরিকল্পনার কথা জানিয়েছিল ইসি। সেজন্য নতুন করে দুই লাখ ইভিএম কেনার প্রকল্পও নেয়া হয়েছিল। কিন্তু অর্থসংকটের কারণে আপাতত সেই প্রকল্প স্থগিত করা হয়েছে। তা ছাড়া ইসির সংগ্রহে থাকা দেড় লাখ ইভিএমের কিছু ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বাকিগুলোর উল্লেখ্যযোগ্য সংখ্যক মেশিন কমবেশি ত্রুটিপূর্ণ। তাই আপাতত আগামী সংসদ নির্বাচনে ৩০০০ আসনে ব্যালটের মাধ্যমে ইসি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা যায়। এসব আলোচনার মধ্যেই ইভিএম দিয়ে ভোটগ্রহণের সক্ষমতার কথা জানালেন সিইসি হাবিবুল আউয়াল।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

এ ছাড়া কর্মশালায় নির্বাচন কমিশনের কর্মকর্তা, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, নতুন ভোটার, জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধাসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com