শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কমলগঞ্জের দুইশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে
কমলগঞ্জের দুইশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম হাজী আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে দরিদ্র ও হতদরিদ্র, অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক শেখ মো. জহির উদ্দিন এর অর্থায়নে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম হাজী আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ১নং ওয়ার্ড ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল এর সভাপতিত্বে ও তরুন সমাজসেবক হাবিবুল ইসলাম ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাবেক ইউপি সদস্য সায়েক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক মাও মুফতি শামছুল ইসলাম লিয়াকত,কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত এর প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শিহাব আহমদ, আব্দুল আহাদ, দুবাই প্রবাসী গিয়াস আল মানুন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ২শত দরিদ্র ও হতদরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com