শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

স্বাধীনতা দিবসে হামিদ-হাসিনাকে পুতিনের শুভেচ্ছা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে
স্বাধীনতা দিবসে হামিদ-হাসিনাকে পুতিনের শুভেচ্ছা

মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানিয়েছেন।

রোববার ঢাকায় রাশিয়ান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

শুভেচ্ছাবার্তায় পুতিন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেন, বন্ধুত্বের সুন্দর ঐতিহ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর আমাদের দুদেশের সম্পর্ক গড়ে উঠেছে। আমি আত্মবিশ্বাসী যে, বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মৌলিক স্বার্থে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরও অগ্রগতি লাভ করবে, যেখানে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উন্নয়নের বিষয়টিও থাকবে।

পুতিন তার বার্তায় আবদুল হামিদ, শেখ হাসিনা ও দেশবাসীর সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com