শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

তাইওয়ানকে ঘিরে আবার চীনের সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে
তাইওয়ানকে ঘিরে আবার চীনের সামরিক মহড়া

তাইওয়ান প্রণালীর সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে চীনের ৪২টি যুদ্ধবিমান। একইসঙ্গে তাইওয়ানের আশেপাশে তিনদিনের সামরিক মহড়া শুরু করেছে চীন।

চীনের হুমকি উপেক্ষা করে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে যায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। পাশাপাশি হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেছেন। শনিবার ১০ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন তিনি। এরপরেই চীনের পক্ষ থেকে এমন পদক্ষেপের খবর এলো।

গত বছরের আগস্টের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি যখন তাইওয়ান সফর করেন, সেসময়ও তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালায় চীনের সামরিক বাহিনী। এবার তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের শেষে মহড়া চালাচ্ছে চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট এবার ক্যালিফোর্নিয়ায় গিয়ে মার্কিন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে বৈঠক করেন।

চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি’র (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড মহড়ার ঘোষণা দিয়েছে জানিয়েছে সিএনএন বলছে, শনিবার শুরু হওয়া এ মহড়া আগামী সোমবার (১০ এপ্রিল) পর্যন্ত চলবে।

তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব সীমান্তের জলরাশির আকাশসীমায় চীনের যুদ্ধবিমানগুলো মহড়ায় অংশ নেয়ার কথা রয়েছে। পিএলএ’র ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল শি ইয়ি শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার বলেছে, তারা তাইওয়ান প্রণালীতে ৪২টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করেছে। একইসঙ্গে আরও আটটি চীনা জাহাজ শনাক্তের কথা জানায় তাইওয়ানের মন্ত্রণালয়।

এছাড়া তাইওয়ানের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চীন সাই ইং-ওয়েনের মার্কিন সফরকে সামরিক মহড়ার জন্য অজুহাত হিসেবে ব্যবহার করছে। তাদের এ মহড়া আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com