শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মার্চে সড়কে ঝরেছে ৪১৫ জনের প্রাণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে
মার্চে সড়কে ঝরেছে ৪১৫ জনের প্রাণ

৩৮৭টি সড়ক দুর্ঘটনায় মার্চ মাসে সারা দেশে প্রাণ হারিয়েছে ৪১৫ জন। আহত হয়েছে ৬৮৮ জন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ তথ্য জানিয়েছে।

বিআরটিএর তথ্য অনুযায়ী মার্চ মাসে দুর্ঘটনায় পতিত যানবাহনের সংখ্যা ৫৩৬টি। এর মধ্যে মোটরকার ১০টি, বাস ৮৭টি, পিকআপ ৩০টি, অটোরিকশা ৪৮টি, ট্রাক ১০৩টি, মোটরসাইকেল ১০০টি, ব্যাটারিচালিত রিকশা ২টি, ইজিবাইক ৮টি, ট্রাক্টর ১১টি, অ্যাম্বুলেন্স ৪টি, ভ্যান ১১টি, মাইক্রোবাস ১২টি ও অন্যান্য যান ১১০টি।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে ১১৭টি সড়ক দুর্ঘটনায় ১৩৫ জন নিহত এবং ১৩২ জন আহত হয়, চট্রগ্রাম বিভাগে ৮৭টি সড়ক দুর্ঘটনায় ১০৪ জন নিহত এবং ২২৯ জন আহত হয়, রাজশাহী বিভাগে ৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪ জন নিহত এবং ৬৭ জন আহত হয়, খুলনা বিভাগে ৩৭ টি সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত এবং ৬০ জন আহত হয়, বরিশাল বিভাগে ১৮ টি সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত এবং ৪২ জন আহত হয়, সিলেট বিভাগে ১৯ টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ৭ জন আহত হয়, রংপুর বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত এবং ১১৫ জন আহত হয়, ময়মনসিংহ বিভাগে ২১ টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত এবং ৩৬ জন আহত হয়।

মার্চ মাসে দুর্ঘটনায় ৪১৫ জন বিভিন্ন যানবাহন দুর্ঘটনায় নিহত হন। এর মধ্যে মোটরকার দুর্ঘটনায় ৪ জন, বাস দুর্ঘটনায় ৮০ জন, পিকআপে ১৬ জন, অটোরিক্সায় ৪৭ জন, ট্রাকে ৬৪ জন, মোটরসাইকেলে ৮৭ জন, ব্যাটারীচালিত রিক্সায় ২ জন, ইজিবাইকে ১জন, ট্রাক্টরে ৪ জন , অ্যাম্বুলেন্সে ১ জন, ভ্যানে ৬জন, মাইক্রোবাসে ৭ জনসহ অন্যান্য যানবাহন দুর্ঘটনায় প্রাণ হারান ৯৬ জন।

প্রসঙ্গত, জানুয়ারি-২০২৩ মাসে সারাদেশে দুর্ঘটনার সংখ্যা ছিল ৩২২টি। এ সকল দুর্ঘটনায় ৩৩৩ জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছে ৩৩৬ জন। ফেব্রুয়ারি মাসে ৩০৮টি দুর্ঘটনায় প্রাণহানি ঘটে ৩০৩ জনের এবং আহত হয় ৪১৬ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com