শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ ২৪ এপ্রিল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ ২৪ এপ্রিল

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৪ এপ্রিল বেলা ১১টায়। জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতিকে এ শপথবাক্য পাঠ করাবেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের দিনক্ষণের বিষয়ে অবহিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

মঙ্গলবার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিব সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব স্পিকারকে নবনির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিনক্ষণ সম্পর্কে অবহিত করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৪ এপ্রিল ২০২৩ বেলা ১১টায় নবনির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com