বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কন্ঠশিল্পী সেলিম চৌধুরী। গেষ্ট অব অনার ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, পতনঊষার ইউপি সদস্য ময়নুল ইসলাম রিপন, দুবাই প্রবাসী মিছবাউর রহমানসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সমিতি সদস্য,সাংবাদিক,রাজনৈতিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনিপেশার নেতৃবৃন্দ।
কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি আরব আমিরাতের প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম জানান, আরব আমিরাতে কমলগঞ্জের প্রবাসীদের বিপদে আপদে এমনকি সেখানে কোন প্রবাসী মৃত্যুবরণ করলে সু-ব্যবস্থা করে তার মরদেহ দেশে পাঠাতে কাজ করেন। তাছাড়া ঈদের সময়, রমজান মাসে ও যেকোন বিপর্যয়কালে দেশের মানুষের সেবায় পাশে দাঁড়ায় এ সংগঠনটি।