শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

আগামী নির্বাচনেও লড়বেন জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনেও লড়বেন জো বাইডেন

২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় লড়ছেন কিনা তা নিয়ে এতদিন ধোঁয়াশা ছিল। তবে শেষমেশ জানা গেলে, ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন জো বাইডেন।

মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচনে লড়াইয়ের আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক ভিডিও বার্তায় বাইডেন জানান, প্রতিটি প্রজন্মের একটি নির্দিষ্ট মুহূর্ত আছে যেখানে তাদের গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হয়েছে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি এটা আমাদের সময়। এ কারণেই আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের সঙ্গে যোগ দিন, চলেন একসঙ্গে কাজটি সম্পন্ন করি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে জো বাইডেন সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তার জনপ্রিয়তার মাত্রা এখন ৪০ শতাংশেরও নিচে। এর আগে বাইডেনের সবচেয়ে ঘনিষ্ঠজনেরা অবশ্য জোর দিয়ে বলেছিলেন, শিগগিরই তার ২০২৪ সালের নির্বাচনী প্রচারণা শুরু হবে। শেষমেশ বাইডেন এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com