শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

পাকিস্তানে আস্থাভোটে জয়ী শাহবাজ শরিফ, বেকায়দায় ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে
পাকিস্তানে আস্থাভোটে জয়ী শাহবাজ শরিফ, বেকায়দায় ইমরান খান

পাকিস্তানের পার্লামেন্টে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আস্থাভোটে জয়ী হয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। নির্বাচন নিয়ে যখন সুপ্রিম কোর্টের সঙ্গে সরকারের আইনি লড়াই চলছে তখন বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে এ আস্থাভোট অনুষ্ঠিত হয়।

এতে ১৮০ জন সংসদ সদস্য দেশ পরিচালনায় শাহবাজ শরিফের ওপর ‘পূর্ণ আস্থা’ ঘোষণা করেন। এরপর এক ভাষণে পাক প্রধানমন্ত্রী তার দলের পাশাপাশি ক্ষমতাসীন জোটের সংসদ সদস্যদের ধন্যবাদ জানান।

গত বছর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর ১৭৪ জন সংসদ সদস্যের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন শাহবাজ শরিফ। সে হিসেবে এক বছরের মাথায় এসে ছয়জন সংসদ সদস্যের সমর্থন বেশি পেলেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে দেশে আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। বৃহস্পতিবারের আস্থাভোটের ফলাফলে কার্যত ইমরান খান নিজেই এখন বেকায়দায় পড়ে গেলেন।

ইমরান আগাম নির্বাচন দিতে সরকারকে বাধ্য করার জন্য চলতি বছরের জানুয়ারি মাসে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে তার দলের নেতৃত্বাধীন প্রাদেশিক সরকার ভেঙে দিয়েছিলেন। কিন্তু শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ সত্ত্বেও ইমরান খানের দাবি প্রত্যাখ্যান করেছে।

সরকার বলছে, দেশের অর্থনৈতিক সংকটের কারণে নির্বাচনে আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যয় মেটানোর অবস্থা নেই। সেইসঙ্গে দেশের নিরাপত্তা পরিস্থিতিও নির্বাচন আয়োজনের জন্য অনুকূল নয়।

ইমরান খানের পিটিআই দল মনে করছে, দেশে নিরপেক্ষ নির্বাচন হলে শরিফের নেতৃত্বাধীন সরকারের ভরাডুবি ঘটবে এবং এ কারণেই সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে। এরমধ্যে পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক রুলিংয়ে দেশে একটি নতুন নির্বাচন আয়োজনের সময়সীমা নির্ধারণ করতে সরকার ও বিরোধী দলগুলোকে আলোচনায় বসার নির্দেশ দিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com