শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে
রাজধানীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর বাড্ডায় গলায় ফাঁস দিয়ে হ্যাপী মনি (২৩) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে বাড্ডা হাজিপাড়া আব্দুল্লাহবাগের একটি বাসা থেকে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

উচ্চ মাধ্যমিক পাশ করা হ্যাপীর গ্রামের বাড়ি শরিয়তপুর। চার ভাই ও দুই বোনের মধ্যে হ্যাপী দ্বিতীয়। তাদের বাবা আগেই মারা গেছেন। মা ফিরোজা বেগমকে নিয়ে রাজধানীর ওই বাসায় ভাড়া থাকেন তারা।

হ্যাপীর ভাই ফজলে রাব্বী জানান, সকাল থেকে নিজের রুমেই ছিলেন হ্যাপী। কিন্তু দুপুর ১২টার দিকে তার রুমের দরজা বন্ধ পাওয়া যায়। ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে হ্যাপীকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানায় অবহিত করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com