শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বিশ্বব্যাংকের সদর দপ্তরে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০২৩
  • ৫৬ বার পড়া হয়েছে
বিশ্বব্যাংকের সদর দপ্তরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে বাংলাদেশ এবং বৈশ্বিক ঋণদাতার মধ্যে ৫০ বছরের অংশীদারিত্ব উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে সোমবার সকালে বিশ্বব্যাংকের সদর দপ্তরে পৌঁছেছেন।

তিনি বিশ্বব্যাংক-বাংলাদেশ অংশীদারিত্বের ৫০ বছরের প্রতিফলন বিষয়ক পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানসহ অন্যরা তার সঙ্গে রয়েছেন।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এবং প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ কৌসিক বসু অনুষ্ঠানে বক্তৃতা করবেন। বিশ্বব্যাংকের ভিপি মার্টিং সমাপনী বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রী পরবর্তীতে বিশ্বব্যাংকের ইস্ট ডাইনিং রুমে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, এমডি এবং ভিপিদের সঙ্গে পূর্ণাঙ্গ অধিবেশন শেষে একটি উচ্চ পর্যায়ের মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

অনুষ্ঠানের আগে, তিনি বিশ্বব্যাংকের সদর দফতরের শিহাতা সম্মেলন কক্ষে ব্যাংকের বোর্ডের সদস্যদের সঙ্গে একটি বৈঠকে ভাষণ দিবেন বলে আশা করা হচ্ছে।

ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে পৌঁছালে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এবং তার এসএআর ভিপি মার্টিন রাইজার ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

অনুষ্ঠানের শুরুতে, প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে যৌথভাবে একটি ফটো প্রদর্শনীর উদ্বোধন করবেন।

এর আগে বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যোগ দিতে ২৮ এপ্রিল শেখ হাসিনা ওয়াশিংটন ডিসি পৌঁছান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com