শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

কবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তার সম্ভাব্য তারিখ জানিয়েছেন সৌদি আরবের জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের গণনা অনুসারে, আগামী ২৭ জুন আরাফাতের দিন হতে পারে। সে অনুযায়ী এর পরের দিন অর্থাৎ ২৮ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা এমন তথ্য জানিয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চাঁদের গতিবিধি অনুযায়ী- আগামী ১৮ জুন আরবি জিলহজ মাসের চাঁদ দেখার জোরালো সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ৯ জিলহজ পড়বে ২৭ জুন, যেদিন সৌদিতে আরাফাতের দিন পালন করা হবে। পরদিন জিলহজ মাসের ১০ তারিখ। আরবি হিসেব অনুযায়ী ওই দিনই ঈদুল আজহা।

যদিও সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে পবিত্র হজ ও ঈদুল আজহা নিয়ে আনুষ্ঠানিক কোনো কিছু এখনও জানানো হয়নি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়। এই দিনটি মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব। আল্লাহর অনুগ্রহ লাভের আশায় দিনটি সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com