শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

বাবার লাশ দাফন করে পরীক্ষায় বসলেন সিয়াম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে
বাবার লাশ দাফন করে পরীক্ষায় বসলেন সিয়াম

কুষ্টিয়ার মিরপুরে বাবার লাশ দাফন করেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে পরীক্ষার্থী সিয়াম আহমেদ। অশ্রুসজল চোখে পরীক্ষা দেয়ার সময় সিয়াম বারবার চোখ মুছছিল।

বৃহস্পতিবার (১১ মে) মিরপুর উপজেলার ধুবইল পুকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সিয়ামের বাবা শহিদুল ইসলাম ফুতু (৪৫) বুধবার দিবাগত রাত ১২টায় হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছেন। তিনি পেশায় একজন পেঁয়াজ বিক্রেতা।

জানা যায়, দিবাগত রাতে সিয়ামের বাবার মৃত্যুর পর সিয়াম সারারাত তার বাবার লাশের পাশে বসে ছিল। পড়াশোনা করেনি কিন্তু সকালে পরীক্ষার হলে বসতে হয়েছে। সিয়ামের বাবার ওপর-ই ছিল তাদের সংসার।

দেশজুড়ে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় বন্ধুদের সাথে হাসিমুখে পরীক্ষা কেন্দ্রে যেতো সিয়াম। বৃহস্পতিবার চোখ মুচতে মুচতে পরীক্ষা দিতে ঘর থেকে বের হয় সিয়াম আহমেদ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবদীন বলেন, ‘আমি সিয়ামের বিষয়টা শুনেছি। ঘটনাটি অনেক কষ্টের। তবে সে যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সে বিষয়ে খোঁজ নিতে আমি পরীক্ষা কেন্দ্রে গিয়েছি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com